দলিত মুক্তি আন্দোলনে ধর্মীয় প্রভাব: কিছু ভাবনা
দলিত মুক্তি আন্দোলনে ধর্মীয় প্রভাব: কিছু ভাবনা (The Religious Factor in Dalit Liberation: Some Reflections ) এ. এম. আব্রাহাম আয়রুকুঝিয়েল রচিত একটি প্রবন্ধ যা প্রথম ১৯৯৬ সালে সরল কুমার চট্টোপাধ্যায় এবং হান্টার পি. মেব্রি সম্পাদিত কালচার রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি: এসেজ ইন অনার অফ রিচার্ড ডব্লিউ. টেলর (Culture Religion and Society: Essays in Honour of Richard W. Taylor) গ্রন্থে প্রকাশিত হয়। এই বইটি বেঙ্গালুরুর দ্য ক্রিশ্চিয়ান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি (The Christian Institute for the Study of Religion and Society)-এর জন্য দিল্লির ISPCK থেকে প্রকাশিত হয়েছিল।
এ. এম. আব্রাহাম আয়রুকুঝিয়েল (১৯৩৩–১৯৯৬) তাঁর জীবনের একটা বড় অংশ, বিশেষত ১৯৭৩ সালে বেঙ্গালুরুর দ্য ক্রিশ্চিয়ান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পর থেকে ১৯৯৬ সালে তাঁর মৃত্যু অবধি এই ২৩ বছর ভারতের, বিশেষত দক্ষিণ ভারত ও কেরালার দলিত এবং প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সাহিত্য, ধর্মাচরণ বিষয়ে সুদক্ষ গবেষণা করেন। সমাজের প্রান্তিক দলিত মানুষের জীবনচর্যার প্রতি তাঁর আগ্রহ ও সহানুমর্মিতা তাঁর প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ এবং রচনায় প্রকাশ পায়। বর্তমান প্রবন্ধটি এইরকমই একটি রচনা, যেখানে আব্রাহাম আয়রুকুঝিয়েল ভারতের দলিতদের উপর নিপীড়ন এবং তাঁদের রাজনৈতিক জাগরণ এবং মুক্তি আন্দোলনে ধর্মের প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
আব্রাহাম আয়রুকুঝিয়েল তাঁর শিক্ষার্থীজীবনে এবং অধ্যয়নকালে ভারতীয় সাহিত্য, বিশেষত দলিত সাহিত্য নিয়ে প্রচুর অধ্যয়ন করেন। তাঁর প্রায় সকল লেখাতেই তিনি বিভিন্ন প্রাসঙ্গিক কবিতা ও গান তুলে ধরেন, যা তাঁর লেখাকে আরও উৎকৃষ্ট এবং মর্মস্পর্শী করে তোলে। লক্ষ্য করলে দেখবেন যে আব্রাহাম আয়রুকুঝিয়েল তাঁর প্রবন্ধে দক্ষিণ ভারতের দলিত সাহিত্যের যে সকল উদাহরণ উপস্থাপন করেছেন, সেই একই ধরনের সাহিত্য — একই আবেগ ও জীবনযন্ত্রণার বর্ণনা — ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানের সাহিত্যেও স্পষ্টভাবে দেখা যায়। হাজার বছর পুরনো বাংলা চর্যাপদের কবিদের লেখাতে তাঁদের জীবনযন্ত্রণার বর্ণনা (যেমন “টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী” — চর্যাপদ ৩৩, বা অন্যান্য পদ) আর কেরালার কোনও প্রান্তিক কবির রচনায় একই আকুতি, একই আবেগ প্রকাশ পায়। এইভাবে আব্রাহাম আয়রুকুঝিয়েলের অধ্যয়ন ও তাঁর রচনা কোনও নির্দিষ্ট স্থানে আবদ্ধ না থেকে বৃহত্তর মানবজীবন — শোষিত, নিপীড়িত মানবসমাজের কথা বলে।
আমরা এই ওয়েবসাইটে আব্রাহাম আয়রুকুঝিয়েলের প্রবন্ধটি সম্পর্কে আগে ইংরেজিতে আলোচনা করেছিলাম। আপনি চাইলে মূল প্রবন্ধটির সম্পূর্ণ অংশ ইংরেজিতে পড়তে পারেন। বর্তমানে আমরা এই প্রবন্ধটি সম্পর্কে বাংলায় আলোচনা করছি। দ্রষ্টব্য: ১) এই লেখাটি যন্ত্রানুবাদ নয়, ২) আমরা পুরো প্রবন্ধটি শব্দ ধরে ধরে অনুবাদ করছি না। এই লেখাটি মূল রচনার বর্ণনা ও সারসংক্ষেপভিত্তিক অনুবাদ।
Main essay synopsis translation will go here (Editorial note)
📄 This page was created on 14 May 2026. You can view its history on GitHub, preview the fileTip: Press Alt+Shift+G, or inspect the .